করোনায় একদিনে মৃত্যু ১১৯, নতুন শনাক্ত ৫২৬৮ জন

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ:মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১৯ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৫ হাজার ২৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে মৃত্যুর সংখ্যায় এটিই সর্বোচ্চ।

যার ফলে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জনে এবং মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৩ জনে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১২৬টি আরটি-পিসিআর ল্যাব, ৪৬টি জিন-এক্সপার্ট ল্যাব এবং ৩৮২টি র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাবসহ মোট ৫৫৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *