করোনার ভয়ে বাণিজ্য বন্ধ করার এখনো সময় হয়নি-টিপু মুনশি

নিউজটি শেয়ার লাইক দিন

রাফাত হোসেন বাঁধন, রংপুর প্রতিনিধি:করোনার কারণে চীনর সাথে বাণিজ্য বন্ধের বিষযে এখনই কোন ভয় পাওয়ার কারন নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, এটা সাময়িক সমস্যা। দেশে যারা আছে তাদের কোন সমস্যা সেই। চীন থেকে যারা আসছে তাদের পরীক্ষা নিরীক্ষা করেই ঢোকানো হচ্ছে। এ নিয়ে এখনই ভয পাওয়ার কোন কারণ নেই। সবাই লক্ষ রাখছে কি হয়

তিনি আজ শনিবার সন্ধায় রংপুর মহানগরীর নব্দিগঞ্জে অপু মুনশি হিমাগারে সাংবাদিকদের সাথে আলাপকালে একতা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের নিজেদের পেয়াজ বাজারে উঠা মাত্রই পেয়াজের তাম কমে যাবে। আগামী মাসের প্রথম দিকে পেয়াজের দাম স্বাভাবিক হবে। রমজান মাস উপলক্ষে আমরা ব্যবস্থা নিয়েছি। যাতে এই মাসে পেয়াজের দামের প্রভাব না পড়ে। সে অনুযায়ী টিসিবি ব্যবস্থা নিয়েছে। যাতে কোন সমস্যা না হয়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *