এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ

নিউজটি শেয়ার লাইক দিন

সিলেট সংবাদদাতা:সিলেট এমসি কলেজের হোস্টেলে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করলো বখাটেরা। পুলিশ তাদের দুইজনকে উদ্ধার করে তরুণীকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেছে।শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। রাত সোয়া ১২টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় তরুণীকে।

এসএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার জ্যোতির্ময় সরকার ভিকটিমের বরাত দিয়ে জানান, গণধর্ষণের শিকার তরুণী তার স্বামীর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। এমসি কলেজ প্রধান ফটকে গাড়িতে স্ত্রীকে বসিয়ে রেখে কিছু কিনতে যান স্বামী, এ সময় ৫-৬ জন দুর্বৃত্ত তরুণীকে জোর করে নিয়ে যেতে চাইলে তার স্বামী দৌঁড়ে আসেন। পরে তাকেসহ অস্ত্রের মুখে ধরে নিয়ে যায় এমসি কলেজ হোস্টেলের ৭ নম্বর ব্লকে।সেখানে স্বামীকে একটি কক্ষে আটকে রেখে তরুণীকে গণধর্ষণ করে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *