এমপি মাশরাফির শাশুড়ি করোনায় আক্রান্ত

নিউজটি শেয়ার লাইক দিন

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার শ^াশুড়ি হোসনে আরা করোনা আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন বলেন, গতকাল (১৪ জুন) রাতে এমপি মাশরাফি বিন মর্তুজার শ^াশুড়ি হোসনে আরার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তার চিকিৎসা বাড়িতেই চলছে।
তিনি আরো জানান, নড়াইল ও লোহাগড়া হাসপাতালের আট চিকিৎসক এবং হাইওয়ে পুলিশের ১৪ সদস্যসহ মোট ৬১জন করোনাক্রান্ত হয়েছেন। এর মধ্যে আটজন চিকিৎসকসহ ২৩জন সুস্থ হয়েছেন এবং দু’জনের মৃত্যু হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *