একদিকে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক অন্যদিকে সীমান্তে নদীতে লাশ

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: একদিকে বিজিবি- বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক। অন্যদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে নদীতে লাশ ভাসছে বাংলাদেশি যুবকের। আজ সদ্য সমাপ্ত দু’দেশের উর্দ্ধতন কর্মকর্তাদের  বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মহাপরিচালক কে আশ্বস্ত করেছিল সীমান্তহত্যা শূন্যের কোঠয়  নামিয়ে আনা হবে। কিন্তু সম্মেলন শেষ হওয়ার ৬ ঘন্টা পার হতে না হতেই সীমান্তে আবারও বিএসএফের নির্যাতনে মারা গেল এক যুবক। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নির্যাতনের মৃত্যু হাওয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে যশোর শার্শা থানা পুলিশ। শনিবার দুপুরে শার্শা উপজেলার পাচভূলেট সীমান্তেতের ইছামতি নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে। তবে নিহত ব্যক্তির এখনো পর্যন্ত নাম-পরিচয় পাওয়া যায়নি।

শার্শা থানার অফিস ইনচার্জ বদরুল আলম জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরে ইছামতি নদী থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানান। ধারণা করা হচ্ছে ওই যুবক রাতের কোনো এক সময় ভারতে গিয়েছিল গরু আনতে সেখানে বিএসএফ এর হাতে ধরা পড়ে নির্যাতনের শিকার হয়ে তার মৃত্যু হয়েছে। তবে এখনো পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি।

 

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *