এইচএসসি পরীক্ষা ২২আগস্টে, নতুন করে সময়ও নাম্বার বিভাজন

নিউজটি শেয়ার লাইক দিন

ডেস্ক নিউজ: চলতি বছরের এইচএসসি পরীক্ষা সম্ভাব্য ২২আগস্টে। আর এই পরীক্ষার আগেই শিক্ষার্থীদের বিষয় মাথায় রেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন করে সময়ও নাম্বার বিভাজন করেছেন।

শিক্ষা বোর্ড থেকে জানা গেছে,এবার পরীক্ষা হবে ২ ঘণ্টা। পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে বিষয়ভেদে ৪৫ থেকে ৫৫ নম্বরে হবে এ পরীক্ষা।

রোববার (৮ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার জন্য নির্ধারিত দুই ঘণ্টার মধ্যে রচনামূলক (সিকিউ) অংশের সময় ১ ঘণ্টা ৪০ মিনিট এবং নৈর্ব্যক্তিক (এমসিকিউ) অংশের জন্য সময় ২০ মিনিট।

স্বাভাবিক সময়ে ১০০ নম্বরের বিষয়গুলোর পরীক্ষা হতো ৩ ঘণ্টা। কিন্তু এবার করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে কম নম্বরে ও কম সময়ে পরীক্ষা হচ্ছে।

তবে শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, এবার নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া হলেও তা ১০০ নম্বরে রূপান্তর করে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *