উত্তপ্ত ইরান-যুক্তরাষ্ট্র, ৬ বোমারু বিমান পাঠাচ্ছে পেন্টাগন

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক:ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের কুদস বাহিনীর ক্ষমতাধর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই সোলাইমানিকে হত্যা করা হয়েছে। ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবি’র উপ প্রধান আবু মাহদি আল-মুহানদিসসহ মোট ১০ জন নিহত হন। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

তারই জের ধরে ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ডিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে ছয়টি বি-৫২ বোমারু বিমান পাঠাচ্ছে পেন্টাগন। কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নির্দেশনা পেলে সঙ্গে সঙ্গেই এগুলো তেহরানে আঘাত হানবে।
তবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে ওই বিমানগুলো মোতায়েন করা হচ্ছে। সোমবার পেন্টাগনের কর্মকর্তারা সিএনএনকে বলেন, নির্দেশনা পেলেই ইসলামিক রিপাবলিক অব ইরানের বিরুদ্ধে বি-৫২ বোমারু বিমান অপারেশন শুরু করবে।

যদিও এই বোমারু বিমানগুলো মোতায়েন মানেই এই নয় যে, যুক্তরাষ্ট্র ইরানে হামলার কোনো পরিকল্পনা করে ফেলেছে। আর এসব বিমানকে এখনই হামলার কোনো নির্দেশনা দেওয়া হয়েছে তাও নয়। পেন্টাগন প্রায়ই দীর্ঘ পরিসরে বোমারু এবং অন্যান্য বিমান মোতায়েন করে থাকে। এর মাধ্যমে মার্কিন বাহিনীর অবস্থান এবং সক্ষমতার জানান দেওয়া হয়।

উল্লেখ্য, এর মধ্যেই ইরানের ৫২ স্থানে হামলার হুমকি দিয়ে উত্তেজনা আরও উসকে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে, জেনারেল সোলেইমানির মৃত্যুর কঠিন প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছে ইরান।

সূত্র: ডেইলি মেইল, সিএনএন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *