ঈদে লম্বা ছুটির পর বেনাপোল বন্দরে দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি 

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের আটক দিনের লম্বা ছুটি শেষে আবারও বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। 

রোববার (৬ এপ্রিল) বেলা ১১টা থেকে রেল ও সড়ক পথে দুদেশের মধ্যে চালু হয় বন্দরের এ কার্যক্রম। আমদানি-রফতানি শুরু হওয়ায় বেনাপোল বন্দরে আবারও ফিরেছে চিরচেনা কর্মব্যস্ততা। পণ্য খালাসে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ বন্দর, কাস্টমসের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, সরকারি ছুটি শেষে পুনরায় এ পথে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে বন্দর থেকে দ্রুত পণ্য খালাস নিতে পারেন সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।

গত ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল ৮ দিন এ পথে বন্ধ ছিল আমদানি-রফতানি। পণ্য খালাস বন্ধ থাকায় বন্দরেও জমেছিল পণ্যজট। খালাস শুরু হওয়ায় কমতে শুরু করেছে এই জট।

উল্লেখ্য দেশের সর্ব বৃহত্তম ও প্রধান এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৬০০ ট্রাক পণ্য আমদানি ও ২৫০ ট্রাকের মতো পণ্য রফতানি হয়। বন্দরের  বিভিন্ন সেডে দিনে ৫০০ ট্রাক পণ্য লোড-আনলোড হয়ে থাকে। আমদানিকৃত পণ্যের শুল্ক থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আয় প্রায় ৫০ কোটি টাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *