নিজস্ব প্রতিবেদক: ছিলেন পতিত শেখ হাসিনা সরকারের চেয়ারম্যান।
জুলাই আগস্টে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর নির্যাতন নিপীড়ণা চালিয়েছে। তবে ৫ই আগস্টের পর পাল্টে গেল তাদের চরিত্র। গা-বাচাতে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বতের নেতৃত্বে সব চেয়ারম্যানরাই বিএনপি’র কেন্দ্রীয় নেতা টিএস আইয়ুবের সাথে গড়ে তুলেছে সখ্যতা।
ইতোমধ্যে উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানরা কেন্দ্রীয় বিএনপি নেতা টিএস আইয়ুবের সাথে একাত্মতা ঘোষনা করে কাজ করছেন বলে জানিয়েছেন বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত।
গত ৪ এপ্রিল বাঘারপাড়া উপজেলা জামদি ইউনিয়নের জয়রামপুর স্কুলের মাঠে ঈদ উপলক্ষে খেলাধুলা অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য দেন। কিন্তু আওয়ামী লীগের চেয়ারম্যানের এমন বক্তব্য গতকাল থেকে ফেসবুকে টোলের শিকার হয়।
বক্তব্য চেয়ারম্যান তিব্বত বলেন,বাঘারপাড়ার সকল ইউনিয়নিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি কেন্দ্রীয় নেতা টিএস আয়ুবের কারণেই এখনও ইউনিয়ন পরিষদে বসে নির্বিঘ্নে কাজ করছেন। তাই আগামীতে বাঘারপাড়ার সব ইউনিয়নের সব চেয়ারম্যান তার নেতৃত্বেই কাজ করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে নির্বাচিত করেই আমরা ঘরে উঠবো” গত তিন ধরে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক সমালোচনার ঝড় সৃষ্টি করেছে। নিজ দলীয় নেতা কর্মীদের সমালোচনার মুখে পড়েছেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত এ চেয়ারম্যান। অন্য আট ইউনিয়নের চেয়ারম্যানের তোপে পড়ে অসংলগ্ন কথাও বলছেন তিনি।
বক্তব্যর ভিডিও দেখতে এখানে, ক্লিক করুন
সামাজিক যোগাযোগ মাধ্যম “ফেসবুক” ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার জামদিয়া ইউনিয়নের জয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন-২০২৫ উপলক্ষে গত ৪ও৫ই মার্চ দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য টিএস আইয়ুব হোসেন। প্রথম দিন রাতের অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত। তার বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন। এছাড়াও তিব্বত তার বক্তব্য আরো বলেন, বাঘারপাড়ার শেষ ঠিকানা হচ্ছে টিএস আইয়ুব হোসেন। আগামীতে নয়টি ইউনিয়নের চেয়ারম্যান তার নেতৃত্বেই নির্বাচন করবেন।
আরিফুল ইসলাম তিব্বতের এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। তার নিজ দলের নেতা কর্মীরা তার বিপক্ষে বিরুপ মন্তব্য করে চলেছেন। গত দুইদিন ধরেই বাঘারপাড়ার বিভিন্ন আড্ডায় ও চায়ের দোকানে এ ষিয়টি নিয়েই ছিলো প্রধান আলোচনা। উৎসুক অনেকেই অন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ফোন করে জানতে চেয়েছেন, আসলেই সব চেয়ারম্যানগণ টিএস আইয়ুবের সাথে একাত্মতা হয়েছেন কিনা।
উল্লেখ্য, বাঘারপাড়া উপজেলার নয়টি ইউনিয়নের সাতটিতে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হন। এর মধ্যে আরিফুল ইসলাম তিব্বত একজন। রায়পুর ইউনিয়নে স্বতন্ত্র ও বন্দবীলা ইউনিয়নে নির্বাচিত হয় ওয়ার্কাস পার্টির প্রার্থী। এ বিষয়ে বন্দবীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবদুল হোসেন খাঁন জানিয়েছেন, আরিফুল ইসলাম তিব্বত যে বক্তব্য দিয়েছেন তা তার নিজস্ব মতামত। অন্য আট ইউনিয়নের চেয়ারম্যানগণ তিব্বতের ঐ বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ করবেন। বাঘারপাড়ায় ইউপি চেয়ারম্যানদের কোন বৈঠকে টিএস আইয়ুবের সাথে একাত্মতা প্রকাশের ঘোষনা হয়নি। দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার জানিয়েছেন, তিব্বত যখন বক্তব্য দিয়েছে তখন সে সুস্থ্য ছিলো কিনা আমার সন্দেহ হয়। টিএস আইয়ুব একটি রাজনৈতিক দলের নেতৃত্বে আছেন। ইউনিয়ন পরিষদের কাজে কর্মে তার সাথে যোগাযোগ করা বা একসাথে কোন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি ঘটতেই পারে। তার মানে এই নয় যে ঘোষনা দিয়ে বাঘারপাড়ার সব চেয়ারম্যানরা টিএস আইয়ুবের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, ব্যাংক জালিয়াতি ও মানি লন্ডারিং মামলায় টিএস আইয়ুব জেল হাজতে ছিলো। তিনি জামিন পেয়েছেন ৩০ আগষ্ট। আর বাঘারপাড়ায় প্রত্যাবর্তন করেছেন ৩ সেপ্টেম্বর। এই একমাস নয় ইউনিয়নের চেয়ারম্যানদের কোন পক্ষ বা গোষ্টি ঝামেলা করেননি। তাহলে টিএস আইয়ুবের প্রশ্ন আসছে কেন।
স্থানীয় একাধিক সূত্রগুলো জানিয়েছে, ৫ই আগষ্টে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকেই সব এমপি, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সহ প্রভাবশালী সব নেতারা পালিয়ে যায়। তবে কোথাও কোথাও বিশেষ ব্যক্তির ছত্রছায়ায় ও চেয়ারম্যানরা এলাকায় থাকেন। তবে খুব কম সংখ্যক চেয়ারম্যানকে ইউনিয়নের দপ্তরের গিয়ে কাজ করতে দেখা যায়। তবে অদৃশ্য ছায়া শক্তির কারণে বাঘারপাড়া উপজেলার নয়টি ইউনিয়নের কোন চেয়ারম্যান পলাতক হননি। কিছুদিন আত্মগোপনে থাকলেও তারা আবার অদৃশ্য শক্তিতে বলিয়ান হয়ে বাইরে বের হয়ে সবাই নিজ নিজ ইউনিয়ন কাউন্সিলের অফিসে বসে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বিষয়টি নিয়ে জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বতের মুঠোফোনে সংযোগ দিয়ে জানতে চাইলে তিনি বলেন, জয়রামপুর স্কুলের মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের প্রথম দিন বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোলযোগ হয় । এরপর পর অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। অনুষ্ঠান টি পুনরায় চালু করার জন্য আমি এমন কথা বলেছি বলে তিনি জানান।