ইস্কাটনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: রাজধানীর ইস্কাটনে দিলু রোডের পাঁচতলা একটি বাসার গ্যারাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া আহত হয়েছেন কয়েকজন।

বুধবার গভীর রাতে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের পর মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *