স্টাফ রিপোর্টার : আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের ল্যাবে ২১৩ টি নমুনা পরীক্ষা করে ৯৯টি নমুনা পজেটিভ হয়েছে। । এর মধ্যে ৯৯টি পজেটিভ এবং ১১৪টি নেগেটিভ ফল দেয়।
এদিন যশোর জেলার ৯৫টি নমুনা পরীক্ষা করে ৪৫টি পজেটিভ ফল পাওয়া যায়।এছাড়া ঝিনাইদহের ৩৫টি নমুনা পরীক্ষা করে ১৮টি, মাগুরার ৫৯টির মধ্যে ২৬টি এবং সাতক্ষীরার ২৪টির মধ্যে দশটি নমুনা পজেটিভ ফল দেয়।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।