আজ যশোরসহ যে যে জেলায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: আজ পশ্চিমা লঘুচাপের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোরসহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল গুলোতে বৃষ্টিও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়; যশোর ও কুষ্টিয়া অঞ্চল, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া, রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

সোমবার (১৮ এপ্রিল) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার নাগাদ বৃষ্টিপাতের প্রবনতা বৃদ্ধি পেতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *