আগুনে দগ্ধ হয়ে স্ত্রীর মৃত্যু, ঝলসে গেছে স্বামী

নিউজটি শেয়ার লাইক দিন

ঝিকরগাছা সংবাদদাতা:যশোরের ঝিকরগাছায় পুতুল রানী নামে এক নারী অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় তার স্বামী প্রদীপ ওরফে আলামিনও আগুনে ঝলসে গেছে।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঝিকরগাছা উপজেলার রাজাপুর ইউনিয়নের কাউনিয়া দাসপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা আহত ও নিহত দু’জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ পুতুল রানীর অবস্থা সংকটাপন্ন হাওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় নেয়ার পথে পুতুল এর মৃত্যু হয় বলে জানিয়েছেন তার স্বজনরা।স্থানীয়রা আরো জানান, গতরাতে পুতুল ও তার স্বামীর প্রদীপের মাঝে ঝগড়া বিবাদ হয় । একপর্যায়ে স্ত্রী গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। সময় আগুন নেভাতে গিয়ে পুতুলের স্বামী প্রদীপ আগুনে ঝলসে গুরুতর দগ্ধ হন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়দর মাধ্যমে খবর পায় প্রদীপ স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করছিল। এ সময় সেখানে পুলিশ পাঠিয়ে প্রদীপকে আটক করা হয়। আর অগ্নিদগ্ধ পুতুলকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল পাঠানো হয়। তার অবস্থা সংকটাপন্ন হয় চিকিৎসকরা  তাকে ঢাকায় স্থানান্তর করেন। জানা গেছে ঢাকায় নিয়ে যেতে যেতে রাস্তায় পুতুলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি অপমৃত্যু রেকর্ড করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *