বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির দেশ- পলক

নিউজটি শেয়ার লাইক দিন

নাটোর সংবাদদাতা: বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ।এদেশে সব ধর্ম-বর্ণের মানুষ বসবাস করে একত্রিত ভাবে। রোববার সন্ধ্যায় নাটোর সিঙ্গারা উপজেলা ঠাকুরগাঁও এক মতবিনিময় সভায় একথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে হবে। মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র মানে উন্নত রাষ্ট্র। নারী, পুরুষ, ধনী, দরিদ্র সকল মানুষকে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কাজ করতে হবে। ধর্ম-বর্ণে সবাইকে এককাতারে শামিল হয়ে দেশের জন্য কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা উন্নয়নে পুলিশ বাহিনী প্রতিনিয়ত পেশাগত এবং মানবিক দায়িত্ব পালন করছে। তিনি পুলিশ বাহিনীর প্রশংসা করে বলেন, করোনাকালীন পুলিশ বাহিনী ঝুঁকি নিয়ে কাজ করছে। জীবনের মায়া ত্যাগ করে সংসারের মায়া ত্যাগ করে পুলিশ মানবতার পাশে দাঁড়িয়েছে।
প্রতিমন্ত্রী রবিবার সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় ঠাকুরবাড়ি মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপরি-উক্ত কথা বলেন।

 

তিনি আরো বলেন, বিগত দিনে সিংড়া উপজেলা আতঙ্কের নাম ছিল। সন্ত্রাসের জনপদ ছিল, আমরা শান্তির জনপদে পরিণত করেছি। মানুষের নিরাপত্তার জন্য আমরা মিলেমিশে কাজ করছি। প্রতিমন্ত্রী করোনার এ সময় সবাইকে সচেতন হয়ে চলাফেরার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *