বারাক ওবামাকে পিছনে ফেলে রেকর্ড গড়লেন জো বাইডেন

নিউজটি শেয়ার লাইক দিন

আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের জানতে সারা বিশ্বের শত শত কোটি চোখ এখন চোখে টিভি পর্দা কিংবা মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আছেন, তাদের শেষ মুহূর্তের অপেক্ষা শেষ হলো বলে। তবে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথে অনেক দূর এগিয়ে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। যদিও হোয়াইট হাউজ়ে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, নির্বাচনে কারচুপি হয়েছে। মিশিগান, পেনসিলভেনিয়া এবং জর্জিয়ায় ভোটগণনা বন্ধে মামলা এবং উইসকনসিনে পুনর্গণনার আবেদন জানিয়েছে ট্রাম্পের প্রচার শিবির।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে যেকোনো প্রার্থীর সবচেয়ে বেশি সংখ্যক ভোট পাওয়ায় রেকর্ড গড়েছেন জো বাইডেন। এত দিন রেকর্ডটি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার দখলে ছিল।

ভোট গণনায় সবচেয়ে বেশি ভোট পাওয়ার রেকর্ড গড়েন বাইডেন। বার্তা সংস্থা এপি জানায়, এ সময় পর্যন্ত ডেমোক্রেটিক প্রার্থীর ভোট পড়েছে ৭ কোটি ৩ লাখ ৩০ হাজার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্ট প্রার্থীর এটা সর্বোচ্চ ভোট প্রাপ্তি।

ভোট পাওয়ায় এর আগের রেকর্ডটি ছিল বাইডেনেরই সতীর্থ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার। ফেডারেল ইলেকশন কমিশনের হিসেব মতে, ২০০৮ সালের নির্বাচনে ডেমোক্রেটিক এই রাজনীতিক ভোট পেয়েছিলেন প্রায় ৬ কোটি ৯৫ লাখ।

ভোট সংখ্যায় এগিয়ে থাকার পাশাপাশি ইলেক্টোরাল কলেজে অনেক এগিয়ে বাইডেন। এখন পর্যন্ত পাওয়া ৪৭৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে ২৬৪টি গেছে তার ঘরে। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ টি ইলেক্টোরাল।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্টের আসনে বসতে ৫৩৮টি ইলেক্টোরালের মধ্যে দরকার দুই-তৃতীয়াংশ, ২৭০টি।

এখন পর্যন্ত ঝুলে আছে পাঁচটি অঙ্গরাজ্যের ফল। এসব রাজ্যের ৮৭টি ইলেক্টোরাল কলেজের মধ্যে ছয়টি পেলেই ট্রাম্পকে হটিয়ে ক্ষমতায় বসবেন ৭৭ বছর বয়সী বাইডেন। তবে বারবারই ট্রাম্প অভিযোগ করছে ভোট কারচুপির। বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যে মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *