আজ যবিপ্রবি জেনোম সেন্টারে ৮১ করোনা রোগী শনাক্ত

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (যবিপ্রবি) জেনোম সেন্টারে ২৭৯টি নমুনা পরীক্ষা করে মধ্যে ৮১টির  ফলাফল পজেটিভ এসেছে।

এরমধ্যে  যশোর জেলার ১১৭টি নমুনা পরীক্ষা করে ৩২টিতে ভাইরাস শনাক্ত হয়েছে।  মাগুরার ২৬টি নমুনা পরীক্ষা করে নয়টি, সাতক্ষীরার ৯০টির মধ্যে ৩০টি এবং বাগেরহাটের ৪৬টির মধ্যে দশটি নমুনার  ফলাফল পজেটিভ এসেছে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার আজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যশোর জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩৯২ জন। এর মধ্যে ২০ জন মারা গেছেন। সুস্থ হয়ে উঠেছেন ৭০১ জন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *