গাজীপুরে পানিতে ডুবে ভাই-বোনসহ চার শিশুর মর্মান্তিক মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

গাজীপুর সংবাদদাতা:গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকায় পানিতে ডুবে ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে।সোমবার রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
মৃত শিশুরা হলো- নেত্রকোনার বারহাট্টা গ্রামের তৌহিদ মিয়ার ছেলে ইব্রাহিম ও মেয়ে তানিয়া, জিয়ারুলের মেয়ে মিষ্টি এবং শামীমের ছেলে ফরহাদ। শিশুদের পরিবার পূর্ব ভাওয়াল মির্জাপুর এলাকায় ভাড়ায় বসবাস করে।
পুলিশ ও মৃত শিশুদের স্বজনরা জানায়, সোমবার দুপুর আড়াইটার দিকে ইব্রাহিম ও তার বোন তানিয়া প্রতিবেশী মিষ্টি এবং ফরহাদের সঙ্গে খেলতে বের হয়। এরপর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্থানীয় এক ব্যক্তি একটি গভীর ডোবার পানিতে ওই চার শিশুর মরদেহ ভাসতে দেখে সবাইকে খবর দেয়। পরে স্থানীয়রা গিয়ে ডোবা থেকে চার শিশুর মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে রাতে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিনা ময়নাতদন্তে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।
গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, “চার শিশু খেলতে গিয়ে বর্ষায় পানি জমা গভীর ডোবায় ডুবে মারা যায়। মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *