নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে এক চিকিৎসক ও এক পুলিশ সদস্যসহ ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন।
করোনায় আক্রান্তদের মধ্যে নড়াইল সদর উপজেলায় ডাঃ দ্বীপ বিশ^াস সুদীপ ও পুলিশ সদস্য মোঃ সজীব আহমেদসহ ৩জন, লোহাগড়া উপজেলায় ৫ জন এবং কালিয়া উপজেলায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন।
সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন বলেন, এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত ১৮জন পুলিশ সদস্য ও ৯জন চিকিৎসকসহ সর্বমোট ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮চিকিৎসকসহ ৪৬জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৭জন মারা গেছেন।