অভয়নগরে জ্বর সর্দি-কাশি নিয়ে একজনের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি:যশোরের অভয়নগরে জ্বর সর্দি কাশি উপসর্গ নিয়ে বিমল চক্রবর্তী (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে১০টার সময় খুলনার ফুলতলা উপজলো স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। তুমি বুঝলা সিদ্দিপাশা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান কয়েকদিন আগে বিমল চক্রবর্তী জ্বর সর্দি কাশিতে ভুগছিলেন। গতকাল তার অবস্থান সংকটাপন্ন হলে স্বজনরা তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় ডাক্তার শফিকুর রহমান বলেন, নিহত বিমল চক্রবর্তী সপ্তাহখানেক ধরে করোনাভাইরাস এর উপসর্গ নিয়ে ভুগছিলেন। তিনি আমার কাছেও চিকিৎসার জন্য আসছিলেন। কিন্তু লক্ষণ টা খারাপ দেখায় আমি তাকে চিকিৎসা না দিয়ে হাসপাতালে পাঠায়। আজ সকালে শুনে তিনি মারা গেছেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *