ধানের ট্রাকে ৮১ কেজি গাঁজা !

নিউজটি শেয়ার লাইক দিন

নাটোর সংবাদদাতা: নাটোর শহরের বড়হরিশপুর বাইপাস এলাকায় ধানবোঝাই একটি ট্রাকে লুকানো ৮১ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব ৫। এই ঘটনায় ওই ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাবের রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এটিএম মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ট্রাকচালক স্বপন (৩৫) কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার জয়মনিরহাট বড়খাটামারী এলাকার কবির হোসেনের ছেলে এবং হেলপার শাহজালাল (২০) একই জেলার পাটেশ্বরী ড্রাইভারপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে।

এটিএম মাইনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বড়হরিশপুর বাইপাসে ওই ট্রাককে চ্যালেঞ্জ করে র‌্যাব সদস্যরা। এই সময় ওই ট্রাকে ১৩০ বস্তায় সাত হাজার ১৫০ কেজি ধানের মধ্যে লুকানো চার বস্তায় ৮১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ওই চালক, হেলপারসহ ট্রাকটি জব্দ করা হয়

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *