আজ যশোরে ৮২টি নমুনা পরীক্ষা করে ১৮ পজেটিভ

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি: আজ যশোর  যবিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের (যবিপ্রবি) ল্যাবে ছয় জেলার মোট ২১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচ জেলার ৩৮টি নমুনা পজেটিভ ফল দেয়। বাদবাকি ১৭৭টি নমুনা নেগেটিভ হয়েছে। শুধুমাত্রর যশোরে জেলার ৮২টি নমুনা পরীক্ষা করে ১৮ পজেটিভ ফলাফল এসেছি।এছাড়া নড়াইলের ২৩টি নমুনা পরীক্ষা করে পাঁচটি, ঝিনাইদহের ৫৩টি নমুনার মধ্যে ছয়টি, বাগেরহাটের নয়টির মধ্যে চারটি এবং সাতক্ষীরার ৪০টির মধ্যে পাঁচটি নমুনা পজেটিভ এসেছে। মাগুরার আটটি নমুনার সবগুলোই নেগেটিভ এসেছে।

যবিপ্রবি জেনোম সেন্টারে চলমান পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, স্থানীয়় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে আক্রান্ত্ত এলাকাগুলোতে জনসমাগম না ঘটে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *