নিজস্ব প্রতিনিধি: জার্মানি এগ্রো নামে ভুয়া একটি কোম্পানি খুলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে খুলনা পাইকগাছা উপজেলা উত্তর সলুয়া গ্রামের রবিউল ইসলামের বিরুদ্ধে। সে ওই এলাকার আব্দুল সবুর মোল্লার ছেলে।
একাধিক ডিলার ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে রবিউল ইসলাম প্লট নম্বর-৮, বাড়ি নম্বর ৪/৪ তৃতীয় তলা,কল্যাণপুর, ঢাকা ঠিকানা দিয়ে জার্মানি এগ্রো ফুড লিমিটেড নামে একটি কোম্পানি খুলে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ডিস্ট্রিবিউটর নিয়োগ দেন মোটা অংকের টাকা নিয়ে। তারা ডিলারদের নানাভাবে প্রলোভন দেখানো তাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটে যে সমস্ত পণ্যের কথা উল্লেখ করা হয়। বাস্তবের সাথে তার কোনো মিল নেই। ডিলাররা মালামাল চাইলে তারা নামসর্বস্ব কোন প্রতিষ্ঠান থেকে অর্ডার দিয়ে অতি নিম্নমানের মালা মাল ক্রয় করে থাকেন। এরপর সেই মালামাল নিয়োগকৃত ডিলারের কাছে প্রেরণ করেন। ওই সমস্ত মালামাল অতি নিম্নমানের হওয়ায় ডিলাররা সেসব মালামাল বিক্রি করতে পারেন না। পরে ডিলারদের সঙ্গে তাদের বিষয়গুলো নিয়ে মতপার্থক্য দেখা দেয়। একপর্যায়ে জার্মানির এগ্রো পুবের মালিক রবিউল ইসলাম ব্যাংকের চেক দিয়ে মালামালগুলো আবার ফিরিয়ে নিয়ে যান। ডিলাররা সেই চেক ব্যাংকে ভাঙতে গেলে ব্যাংকে বারবার ডিজাইনার হন। বিষয়টি নিয়ে কয়েকজন ডিলার প্রতারক রবিউল ইসলামের নামে মামলা করেছেন। ডিলার দাবি করেছেন অনতিবিলম্বে এই ভুয়া কোম্পানির মালিক রবিউল ইসলামকে আটক করে আইনের আওতায় আনা হোক। তা না হলে দেশের হাজার হাজার সহজ সরল মানুষকে ধোকা দিয়ে সে আরও কোটি কোটি টাকা হাতিয়ে নেবে।
বিষয়টি নিয়ে এগ্রো ফুড লিমিটেডের ম্যানেজার রবিউল হকের কাছে জানতে চাইলে, তিনি বলেন বড় বড় অনেক প্রতিষ্ঠান আছে তাদের মালেও কিছু সমস্যা থাকে। আমার কোম্পানির মালামাল সমস্যা থাকাও অসম্ভব কিছু না। আমরা আপাতত বিভিন্ন কোম্পানির কাছ থেকে অর্ডার নিয়ে মাল সাপ্লাই দিচ্ছি। তাই মালের ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। আমরা চেষ্টা করে যাচ্ছি মালামাল ভালো দোয়ার।
অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য জার্মান এগ্রো ফুড লিমিটেডের মালিক রবিউল ইসলামের মুঠোফোনে বারবার সংযোগ দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।