যশোরে যুবককে কুপিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি : যশোরে এহসানুল হক ইমু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত সাড়ে আটটার দিকে শহরের খাজুরা বাসস্ট্যান্ডেে এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে। নিহত ইমু উপশহরের বি ব্লক মসজিদের পাশে ১১৫ নম্বর বাড়ির সৈয়দ ইকবাল হোসেন ইকুর ছেলে৷

স্থানীয়রা জানান,রাত আটটার দিকে উপশহর খাজুরা বাসস্ট্যান্ডের পাশে শিশু হাসপাতালের সামনে নিহতের এক আত্মীয় কে দু’যুবক মারধোর করছিল। এ সময় সে তাকে বাঁচাতে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। রাতে চিকিৎসারত অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক(এসআই) মকলেছুজ্জামান বলেন, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছেন। যারা এখুনের সাথে জড়িত তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *