শার্শায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইয়াকুব আলী (৫৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।বুধবার দিবাগত রাত (১১ ই জুন) ১২.২০ মিনিটে তিনি নিজ বাসায় মারা যান। সম্প্রতি তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন। সেখানে তার করোনা পজেটিভ ধরাপড়ে। গতকালই তিনি ঢাকা থেকে গ্রামে ফেরেন। এবং রাত ১২.২০ মিনিটে তার মৃত্যু হয়।

শার্শা উপজেলা কর্মকর্তা পুলক কুমার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের বাড়িতে খোঁজ নিতে গিয়েছিলাম। নিহতের স্বজনরা জানিয়েছেন বেশ কয়েক দিন আগে সে হৃদ রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়। সেখানে কোভিড-১৯ টেস্টে তার রক্তে পজেটিভ আসে। এক পর্যায়ে তার স্বজনরা তাকে গতকাল বাড়িতে নিয়ে আসে। এক পর্যায়ে রাত ১২.২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *