নড়াইলে বোরো ধান সংগ্রহে লটারি অনুষ্ঠিত

নিউজটি শেয়ার লাইক দিন

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলে সদর উপজেলা পর্যায়ে বোরো ধান সংগ্রহ-২০২০ এর কৃষক অ্যাপের মাধ্যমে ২য় ধাপের কৃষক নির্বাচন লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮জুন) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে সদর উপজেলা প্রশাসন ও জেলা খাদ্য বিভাগের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম। এ সময় সদর উপজেলা সহকারি কমিশনার( ভূমি) কৃষ্ণা রায়, জেলা খাদ্য কর্মকর্তা মোঃ মনিরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, সংসদ সদস্যের প্রতিনিধি মোঃ তাজুল ইসলাম প্রমুখ উপ¯ি’ত ছিলেন।
সোমবার ২য় ধাপে ৯ শ ৬৭ মেঃ টন ধান সংগ্রহের জন্য ৫ হাজার ৯শ কৃষকের মধ্য থেকে লটারির মাধমে ৭শ ৩৮ জন কৃষক নির্বাচিত করা হয়। এর পূর্বে প্রথম ধাপে ২ হাজার ৮৫৬ মেঃ টন ধানের জন্য ৬ হাজার ১৪৮জন কৃষকের মধ্য থেকে লটারির মাধ্যমে ১ হাজার ৪০৬জন কৃষক নির্বাচন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার জেলায় মোট ৮ হাজার ৮১ মেঃ টন ধান সংগ্রহ করা হবে। এর মধ্যে সদরে ৩ হাজার ৮২৩, কালিয়ায় ২ হাজার ৮১৩ এবং লোহাগড়ায় ১ হাজার ৪৪৫ মেঃটন ধান সংগ্রহ করা হবে। এছাড়া জেলায় ৪ হাজার ৮ মেঃটন চাল সংগ্রহ করা হবে। ইতোমধ্যে ৫০ মেঃ টন ৪শ কেজি ধান এবং ৩৫জন চুক্তিবদ্ধ মিলারের কাছ থেকে ৩৭০ মেঃটন ৪১০ কেজি চাল সংগ্রহ করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *