চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে মৃত ব্যক্তির রিপোর্ট পজেটিভ, নতুন করে আক্রান্ত ৭

নিউজটি শেয়ার লাইক দিন

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া সদর উপজেলার বলদিয়া গ্রামের যুবক জাহিদুল ইসলামের শরীরে করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এছাড়া গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরও সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে।

বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ৫ জন, দামুড়হুদা উপজেলার ১ জন ও আলমডাঙ্গার ১ জন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া সদর উপজেলার বলদিয়া গ্রামের যুবক জাহিদুল ইসলামের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। জেলা স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত যতগুলো নমুনা সংগ্রহ করেছে তার মধ্যে মোট শনাক্ত হয়েছেন ১৭ জন। এদের মধ্যে একজন সুস্থ্য হয়ে বাড়িতে অবস্থান করছে।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাতে জ্বর শ্বাসকষ্ট নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয় জাহিদুল ইসলাম। সেখানে করোনা আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ০১ মে সকালে তাকে রাজশাহী মেডিক্যালে রেফার্ড করা হয়। তবে তার পরিবারের লোকজন রাজশাহী না নিয়ে তাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নেয়ার কিছুক্ষণ পরই মৃত্যু হয় জাহিদুলের। সেদিনই তার শরীরের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *