নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ত্রাণ সহায়তার সাথে আরো ৩টি সংগঠন একসাথে কাজ করছে

নিউজটি শেয়ার লাইক দিন

নড়াইল প্রতিনিধি ঃ ইমাম, পুরোহিত, কওমী মাদ্রাসার শিক্ষক ও মটর শ্রমিকদের সহায়তায় মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পাশে এসে দাড়ালো মিশন সেভ বাংলাদেশ, বিদ্যানন্দ ফাউন্ডেশান এবং সিটি ব্যাংক। সিটি ব্যাংক ১ হাজার এবং মিশন সেভ বাংলাদেশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশন ৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে।

নড়াইল শহরের শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক সেন্টারের সামনে বুধবার (৬মে) এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক এমপি মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি তরিকুল ইসলাম অনিক, কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম, ফাউন্ডেশন কর্মকর্তা কামরুল আলম, রাজু ই¯্রাফিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদুল্লাহ হলের ভিপি হোসাইন আহম্মেদ সোহান, জিল্লুর রহমান, ফারুক আহম্মেদ প্রমুখ।
উল্লেখ্য, ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মোর্ত্তজা এমপির অনুরোধে সিটি ব্যাংক ইতিপূর্বে করোনায় কাজ হারানো আরও ১ হাজার পরিবারকে, ওরিয়ান গ্রুপ ৫শ পরিবারকে, এসএসসি-এর ৯৬ ব্যাচ ৫শ পরিবারকেসহ সদর ও লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকার ৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *