নড়াইলে ডিপিএস ভেঙ্গে ৩শ’পরিবারকে খাদ্য সহায়তা দিলেন এক নারী

নিউজটি শেয়ার লাইক দিন

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলে ডিপিএস ভেঙ্গে ৩শ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলেন শিরিনা বেগম নামে এক নারী । বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে শহরের কুড়িগ্রাম এলাকায় এ খাদ্য সামগ্রী তুলে দেন। শিরিনা বেগম বলেন, আমার বাবা মমিন উদ্দিন সিকদার ১৯৭১ সালে দেশের জন্য যুদ্ধ করেছেন। আমি তার মেয়ে হিসাবে ডিপিএস ভেঙ্গে সাধ্য অনুযায়ী করোনা ভাইরাসের কারনে ঘরমুখো মানুষের পাশে দাড়িয়েছি। তিনি আরও বলেন, এ পর্যন্ত শহরের ৮টি এলাকার ৫শ অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও সাবান দিয়েছি এবং আগামীতেও সাধ্যমতো এ ধারা অব্যাহত থাকবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *