রংপুরে প্রশাসন আছে করোনা নিয়ে,অপরাধীরা আছে অপকর্ম নিয়ে

নিউজটি শেয়ার লাইক দিন
রংপুর প্রতিনিধি: রংপুর জেলার বিভিন্ন এলাকায় পুলিশ আছে করোনা ভাইরাসের মহামারী নিয়ে সচেতনাতায়ও ত্রান বিতারণে। এর এ সুযোগ কাজে লাগাছে এলাকার অপরাধীরা। অনুসন্ধানে জানা যায়, সদর উপজেলার পাগলাপীরের হরকলি ঠাকুরপাড়া গ্রামের  দাদন ব্যবসায়ী ও ভূমি খেকো সহদর  তাজুল ও তারা গং। তাদের খুটির জোর কোথায়? এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে সদর উপজেলা এলাকার বাসিন্দাদের মধ্যে ফলে আলোচনার শীর্ষে বেশ আলোচিত-সমালোচিত এই দুই অবৈধ ব্যবসায়ী।
কোতোয়ালি থানার পার্শ্ববর্তী এলাকায় এভাবে মাটি খনন ও বালু উত্তোলনের ঘটনায় ফুঁসে উঠেছে হরিদেবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীরাসহ সাধারণ এলাকাবাসী। আবাদি জমি খনন ও বালু উত্তোলনের ফলে ইতিমধ্যেই হরকলি শ্মশান ধসে পড়ার আশংকা দেখা দিয়েছে। রাস্তাঘাট খাল-খন্দে ভরে গেছে। চলাচলে অযোগ্য হয়ে পড়েছে কাচা রাস্তাগুলো। যেন দেখার কেউ নেই!
ঠাকুরপাড়া হরকলি গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের  শ্রী উত্তম কুমার ও
বিভূতিভূষণ জানায়,ক্ষমতাসীন দলের সিন্ডিকেটের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই একই পরিবারের দুই ভাই দাদন ও অবৈধ বালু ব্যবসা করে, সাধারণ মানুষের ওপর জোরপূর্বক ক্ষমতার দাপট দেখিয়ে যাচ্ছেন।
মাটি ও বালু বাহী ট্রাক -ট্রাকটরের অবাধ যাতায়াতে ধুলাবালির কারণে অত্র এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। স্কুল পড়ুয়া কোমলমতি ছোট ছোট শিশু বাচ্চা ও বয়স্ক লোকজন নারী-পুরুষ উভয়ই শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে ভুগছেন। সৃষ্ট ধুলাবালির কারণে অনেক পরিবার স্বাভাবিক জীবন-যাপন ও কাজকর্মও করতে পারছেনা, বলে এমন অসংখ্য অভিযোগের সত্যতা মিলেছে সরেজমিনে অনুসন্ধান এগিয়ে।
আরও
অভিযোগ উঠেছে, দাদন ব্যবসায়ী ও বালু খেকো দুই ভাই  তাজুল ও তারা গং কোতোয়ালী থানার নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে জমি খনন ও বালু উত্তোলন ও বিক্রি করে আসলেও অজানা কারনে তাদের এ অপকর্ম এখনও ভয়াল তবিয়তে চলছে।
ভুক্তভোগী সনাতন ধর্মাবলম্বীরাসহ একাধিক  গ্রামবাসী জানান, রংপুর সদর (কোতোয়ালি) থানায় মৌখিক ও লেখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
তাই বাধ্য হয়ে হরিদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ও স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মীর পরামর্শে  রংপুর জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেয়া হয়েছে কিন্তু অদৃশ্য কারণে এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা নেয়নি প্রশাসন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *