রংপুর প্রতিনিধি: রংপুর জেলার বিভিন্ন এলাকায় পুলিশ আছে করোনা ভাইরাসের মহামারী নিয়ে সচেতনাতায়ও ত্রান বিতারণে। এর এ সুযোগ কাজে লাগাছে এলাকার অপরাধীরা। অনুসন্ধানে জানা যায়, সদর উপজেলার পাগলাপীরের হরকলি ঠাকুরপাড়া গ্রামের দাদন ব্যবসায়ী ও ভূমি খেকো সহদর তাজুল ও তারা গং। তাদের খুটির জোর কোথায়? এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে সদর উপজেলা এলাকার বাসিন্দাদের মধ্যে ফলে আলোচনার শীর্ষে বেশ আলোচিত-সমালোচিত এই দুই অবৈধ ব্যবসায়ী।
কোতোয়ালি থানার পার্শ্ববর্তী এলাকায় এভাবে মাটি খনন ও বালু উত্তোলনের ঘটনায় ফুঁসে উঠেছে হরিদেবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীরাসহ সাধারণ এলাকাবাসী। আবাদি জমি খনন ও বালু উত্তোলনের ফলে ইতিমধ্যেই হরকলি শ্মশান ধসে পড়ার আশংকা দেখা দিয়েছে। রাস্তাঘাট খাল-খন্দে ভরে গেছে। চলাচলে অযোগ্য হয়ে পড়েছে কাচা রাস্তাগুলো। যেন দেখার কেউ নেই!
ঠাকুরপাড়া হরকলি গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের শ্রী উত্তম কুমার ও
বিভূতিভূষণ জানায়,ক্ষমতাসীন দলের সিন্ডিকেটের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই একই পরিবারের দুই ভাই দাদন ও অবৈধ বালু ব্যবসা করে, সাধারণ মানুষের ওপর জোরপূর্বক ক্ষমতার দাপট দেখিয়ে যাচ্ছেন।
মাটি ও বালু বাহী ট্রাক -ট্রাকটরের অবাধ যাতায়াতে ধুলাবালির কারণে অত্র এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। স্কুল পড়ুয়া কোমলমতি ছোট ছোট শিশু বাচ্চা ও বয়স্ক লোকজন নারী-পুরুষ উভয়ই শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে ভুগছেন। সৃষ্ট ধুলাবালির কারণে অনেক পরিবার স্বাভাবিক জীবন-যাপন ও কাজকর্মও করতে পারছেনা, বলে এমন অসংখ্য অভিযোগের সত্যতা মিলেছে সরেজমিনে অনুসন্ধান এগিয়ে।
আরও
অভিযোগ উঠেছে, দাদন ব্যবসায়ী ও বালু খেকো দুই ভাই তাজুল ও তারা গং কোতোয়ালী থানার নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে জমি খনন ও বালু উত্তোলন ও বিক্রি করে আসলেও অজানা কারনে তাদের এ অপকর্ম এখনও ভয়াল তবিয়তে চলছে।
ভুক্তভোগী সনাতন ধর্মাবলম্বীরাসহ একাধিক গ্রামবাসী জানান, রংপুর সদর (কোতোয়ালি) থানায় মৌখিক ও লেখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
তাই বাধ্য হয়ে হরিদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ও স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মীর পরামর্শে রংপুর জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেয়া হয়েছে কিন্তু অদৃশ্য কারণে এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা নেয়নি প্রশাসন।