শার্শায় ঔষধের দোকান ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ

নিউজটি শেয়ার লাইক দিন
বেনাপোল প্রতিনিধি: করোনাভাইরাস ঠেকাতে যশোরের শার্শা উপজেলায় দুপুর ২টার পর থেকে ঔষধের দোকান ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলার মহাসড়ক বেনাপোল, শার্শা, নাভারন ও বাগআঁচড়া বাজারে সারা দিন প্রায় লোক সমাগম থাকলেও গ্রামাঞ্চলের হাট বাজারগুলোতে নানা ছুতোনাতায় মানুষ ঘরের বাইরে আসছেন। এদের অধিকাংশ বাইরে আসার যুক্তিসংগত কোন কারন নেই। হাটবাজারে সামাজিক দুরত্ব বজায় না রেখে তারা ঘুরাঘুরি করছে।
আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে তাদের আইন মানার প্রবনতা দেখা গেলেও তারা বিদায় হলেই যথা স্থানে আবার জনসমাগম তাই হচ্ছে। তাদেরকে রুখে দেওয়ার জন্যই এই নির্দেশনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।
সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাঁচা মালের দোকান, মুদি দোকান, নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। বিনা কারনে হাটবাজার ও রাস্তাঘাটে ঘুরাঘুরি না করে সকলকে বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম বলেন,উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধিরা মাঠ পর্যায়ে কাজ করছে। যারা বাইরে আসছে তাদের বুঝিয়ে ঘরে ফেরানোর কাজ অব্যহত রয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *