৬ সদস্যের পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করলেও এখনো কোন সরকারী সহায়তা মেলেনি আলমসাধু চালকের

নিউজটি শেয়ার লাইক দিন

নড়াইল প্রতিনিধিঃ আল আমিন (৩৪) পেশায় একজন আলমসাধু চালক। বাড়ি লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামে। জমিজমা বলতে কিছুই নেই। একই গ্রামে অন্যের জামিতে একটি ঘর তুলে বসবাস করেন। পরিবারে মা, স্ত্রী ও তিনটি সন্তান মোট ৬ সদস্যের পরিবার।
করোনা ভাইরাসের কারনে গত ২৪ মার্চ থেকে আলমসাধু নিয়ে বাড়িতেই বসে আছেন। রাস্তায় বের হতে পারেন না। ¯’ানীয় চেয়ারম্যান বা মেম্বরদের নেক নজরে আসেনি তার উপর। যে কারণে চরম দ্রারিদ্রতার মাঝে জীবন অতিবাহিত করলে সরকারী সহায়তা পাননি এখনো পর্যন্ত। তার নামটাও ত্রাণ বিতরণের তালিকায় ওঠেনি। সরকারী ত্রাণ, মাননীয় সংসদ সদস্য কর্তৃক বিতরণকৃত ত্রাণ এমনকি কারও কাছ থেকে কোন সহযোগিতা পাননি। কেন পাননি এর উত্তরও তার অজানা।
আল আমিন এব্যাপারে মাননীয় সংসদ সদস্য , জেলা প্রশাসক, পুলিশ সুপার, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিত্তবান ও দানশীল মানবতাবাদীদের সুদৃষ্টি কামনা করেছেন। আল-আমিনের মোবাইল নম্বর- ০১৪০২-১৭২১২৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *