শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্ত্রাসী হামলায় কুকার আহত

নিউজটি শেয়ার লাইক দিন
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এর রান্নাকারী বা বাবুচি জিয়াউর রহমান (৪০)কে বহিরাগত রিকন নামে এক সন্ত্রাসী বেধড়ক  পিটিয়ে আহত করে। সহ কমিরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।তার অবস্থা আশঙ্কাজনক । শুক্রবার(২৭শে মার্চ) সকাল ১১ টার সময় বাবুচি রান্না করার সময় রান্না ঘরের মধ্যে এ ঘটনা ঘটে।
শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডাক্তার শুভঙ্কর মন্ডল বলেন,বাবুচি জিয়াউর রহমান রোগীদের রান্নার কাজ করেন প্রতিদিনের ন্যায় আজও রান্না করার সময় বহিরাগত সন্ত্রাসী রান্না ঘরে ঢুকে তাকে মারধর করে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আল ফরিদ জানান ডাক্তারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রিকনকে আটক করা হয়েছে । তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *