বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনে শতাধিক কাশ্মীর শিক্ষার্থী আটকা

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি,যশোর: বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনে আটকে আছে শতাধিক কাশ্মীরি শিক্ষার্থী। মঙ্গলবার সকালে ভারতে ঢুকতে গিয়ে বাধা পেয়ে বেনাপোলের যাত্রী টার্মিনালে অবস্থান নেয় এসব শিক্ষার্থীরা।

বাংলাদেশ ইমিগ্রেশন এই শিক্ষার্থী দলের পাসপোর্ট ও ভিসা যাচাই করে তাদের ছেড়ে দেয়ার পর স্থল বন্দরের ভারত অংশে অর্থাৎ পেট্রাপোলে পৌছালে তাদের ফিরিয়ে দেয়া হয় উল্লেখ্য পশ্চিমবঙ্গে সোমবার সন্ধ্যায় লকডাউন ঘোষণা করা হয়েছে।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ বলছে, এসব শিক্ষার্থীদের মধ্যে অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ শিক্ষার্থী রয়েছে, তারা সবাই এখন বন্দরের বাইরে বারান্দায় অপেক্ষা করছে। এসব শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজেসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন,ময়মনসিংহ, ঢাকা, বরিশালে নানা মেডিকেল কলেজে পড়াশোনা করেন। সরকার বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে দেয় ১৬ই মার্চে। ১৩ই মার্চ রাতে ভারত বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছে। এই সময়ে ভারতে ভারতের নাগরিকরা যাতায়াত করতে পেরেছে।

বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক মোহাম্মদ মামুন কবির তরফদার কথা বলেন, “ভারতের নাগরিকরা বাংলাদেশে ঢুকেছে বেরও হচ্ছে কিন্তু বাংলাদেশি নাগরিক এবং বিশ্বের অন্য যেকোন দেশের নাগরিকদের ভারতে ঢোকা বন্ধ ১৩ই মার্চ থেকে।”সোমবার পশ্চিমবঙ্গ ঘোষণা করেছে লকডাউন। লকডাউন ঘোষণা হওয়ার সাথে সাথে ভারতীয় পাসপোর্টধারীদের বেনাপোলে ভীড় বেড়েছে। প্রচুর ভারতীয় গতকাল ভারতে ঢুকেছে। কিন্তু বিপত্তি হয়েছে আজ সকালে। “কাশ্মীরের এই ছাত্রের দল হয় জানতো না নতুবা দেরি করে ফেলেছে। এখন আমরা ভারতের ফরেন মিনিস্ট্রির সাথে যোগাযোগ করছি।” এসব শিক্ষার্থীরা বেনাপোলের স্থলবন্দর কর্তৃপক্ষকে বলছে তারা কাল জানতে পেরেছে এবং তারা এম্বাসির সাথে কথাও বলে এসেছে।

সকালে যখন কাশ্মীরের শিক্ষার্থীদের ভারতের ইমিগ্রেশন ফিরিয়ে দেয় তখনই ভারত অংশের ম্যানেজারের সাথে যোগাযোগ করেছেন বলেও তিনি জানান।তারা বলছে ভারতের সিদ্ধান্ত পেট্রাপোল এখন কাউকে নিতে পারবে না। আর কেউ বের হলেও তাকেও নেবে না। একেবারে লকডাউন।”

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *