করোনায় আরো একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজন মৃত্যুবরণ করেছেন। নতুন করে ৬ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্সে রুমে সরাসরি প্রেস ব্রিফিং-এ তিনি এসব কথা বলেন।  প্রেস ব্রিফিং আয়োজন করে আইইডিসিআর।

গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর-এর হটলাইন নম্বরে ১ হাজার ৭০০টি কল পেয়েছি এবং ৯২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন পর্যন্ত মোট ৭১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে আইসোলেশনে আছেন ৪০ জন। প্রাতিষ্ঠানিক সঙ্গরোধে (কোয়ারেন্টিনে) ৪৬ জন আছেন বলে জানান তিনি।

তিনি সবাইকে সতর্ক করে বলেন, কেবল জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাবেন। সাবান পানি দিয়ে বারবার হাত ধুতে হবে। নাক-মুখ ঢেকে কাশি দিবেন। আক্রান্ত রোগী থেকে দূরে থাকবেন। অসুস্থ হলে ঘরের বাইরে যাবেন না। গণপরিবহনে প্রয়োজন ছাড়া উঠবেন না। বয়স্ক মানুষ দরকার ছাড়া বাহিরে যাবেন না। এক মিটার দূরত্বে দাঁড়িয়ে কথা বলুন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *