নড়াইল শিক্ষক সমিতির সভাপতি জাকির সম্পাদক মঞ্জুর

নিউজটি শেয়ার লাইক দিন

নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলে বাংলাদেশ সরকারি শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন হিরক সভাপতি এবং নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মঞ্জুর হাসান সাধারণ সম্পাদক এবং নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ হাফিজুর রহমান সাংগঠনিক সম্পাদক সহ মোট ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৯মার্চ) নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় বাংলাদেশ সরকারি শিক্ষক সমিতির (বাসমাশিস) সভাপতি মমতাজ খাতুন, খুলনা বিভাগীয় বাসমাশিস সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মঞ্জু, সহ সম্পাদক সৈয়দ মুহাম্মাদ আব্দুল জলিল, নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ কুমার দে প্রমূখ। এ সময় জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা নতুন এ কমিটি শিক্ষকদের বিভিন্ন যৌক্তিক দাবি-দাওয়া নিয়ে সঠিক এবং সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *