শার্শায় বিপুল পরিমাণে মাদকদ্রব্য ট্রাকসহ দু’ব্যবসায়ী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি। যশোরের শার্শা উপজেলায় বিপুল পরিমাণে ফেনসিডিল গাজা ও একটি  ট্রাকসহ   দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শুক্রবার ভোর চারটার দিকে শার্শা থানা পুলিশ শাশা বাজার থেকে  তাদেরকে মাদকদ্রব্যসহ ট্রাকটি  আটক করেন। এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে (৪৫0) বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা। আসামিরা হলেন, বেনাপোল নারায়ণপুর এলাকার হোসেন আলীর ছেলেরুহুল আমিন (৩৫)  ও  যশোর চাঁচড়া এলাকার আবদুস সাত্তারের ছেলে  হাফিজুর রহমান(৩২)।  শার্শা থানার অফিস ইনচার্জ আতাউর রহমান মাদকদ্রব্যসহ দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *