লেবুর চেয়ে ৪০ গুণ বেশি ভিটামিন সি কাঁকরোলে!

নিউজটি শেয়ার লাইক দিন

স্বাস্থ্য ডেস্ক: কাঁকরোল পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সবজি। পুষ্টিবিদদের মতে, এতে টমেটোর চেয়ে ৭০ গুণ বেশি লাইকোপিন, গাজরের চেয়ে ২০ গুণ বেশি বিটা ক্যারোটিন, ভুট্টার চেয়ে ৪০ গুণ বেশি জিয়াজেন্থিন ও লেবুর চেয়ে ৪০ গুণ বেশি ভিটামিন সি থাকে। প্রতিদিনের খাদ্যতালিকায় এ সবজিটি রাখলে নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়।  এর মধ্যে উল্লেখযোগ্য উপকারিতাগুলো হলো-

১. নিয়মিত কাঁকরোল খেলে রক্তশূন্যতা রোধ হয়। কারণ এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফলিক রক্তস্বল্পতা দূর করতে ভূমিকা রাখে।

২. কাঁকরোলে থাকা ভিটামিন সি মেদ ঝরাতে সাহায্য করে।

৩. কাঁকরোল থাকা সেলেনিয়াম, খনিজ, ভিটামিন বিষণ্নতা দূর করতে কার্যকরী ভূমিকা রাখে।

৪. কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে কাঁকরোল ভাল কাজ দেয়।

৫. কাঁকরোলে  থাকা ভিটামিন, বিটা ক্যারোটিনের মতো উপাদান দৃষ্টি শক্তি বাড়ায় ও ছানি প্রতিরোধে সাহায্য করে।

৬. কাঁকরোলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন দূর করে ক্যান্সারের ঝুঁকি কমায়।

৭. এতে উচ্চ পরিমাণে ফাইবার থাকায় এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। এ ছাড়া ফাইবার সমৃদ্ধ এ সবজিটি হজমশক্তি বাড়াতে সাহায্য করে।সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্য কমায়। সূত্র: জি নিউজ

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *