নিজস্ব প্রতিনিধি: যশোরের বেনাপোলে মাদক সেবিদের হামলায় সাংবাদিক সাইদুলের বোন শীলা আক্তার বুড়ি (৪২) গুরুত্বর জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে । মঙ্গলবার সকাল ১০টার দিকে বেনাপোল নমাজগ্রামে নিজ বাড়িতে মাদক সেবিরা তার উপর হামলা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহিদুল নামের এক মাদক সেবন কারী প্রায়শ’ সাংবাদিক সাইদুলের ভাগ্নীকে স্কুলে যাওয়ার পথে ইভটিজিং করতো। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার সাইদুলসহ তার পরিবারের লোকজন তাকে নির্ষেধ করে। কিন্তু সে নির্ষেধ না শুনে বরং সাংবাদিক সাইদুলও তার পরিবারকে হত্যার হুমকি দেয়। এক পর্যায়ে মঙ্গলবার সকালে মাদক সেবী শহিদুল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সাইদুলের বোনের বাড়ির সামনে এসে মাদক সেবন করতে থাকে। এসময়ে সেখানে মাদক সেবনে বাধা দিলে মাদক সেবী শহিদুল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সাংবাদিক সাইদুলের বোন শীলা আক্তার বুড়ি উপর হকস্টিক,রডও ধারালো অস্ত্র নিয়ে তার উপরে হামলা করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নাভারণ স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সন্ত্রাসী শহিদুল ধান্যখোলা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, শহিদুল একজন মাদক সেবী। সে অধিকাংশ সময় নমাজ গ্রামে থাকে। এখানে থেকে সে মাদক ব্যবসাও সন্ত্রাসীর কর্মকান্ড করে। তাছাড়া পুলিশের চোঁখ ফাঁকি দিতে কিছু কিছু সময় ভারতে গিয়ে বসবাস করে।
নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মশিয়ুর রহমান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে শীলা আক্তার বুড়ির স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মাথায়ও বুকে প্রচন্ড আঘাতের চি রয়েছে। তবে তার অব¯’া এখনও আশঙ্কাজনক বলে তিনি জানান। ।
বেনাপোল পোর্ট থানার অফিস ইনচার্জ (ওসি) মামুন খান বলেন, সাংবাদিকের বোনের বাড়িতে হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে। তার পরিপেক্ষিতে সকালেই তদান্তের জন্য ঘটনাস্থলেই পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ আসামীদের ধরতে তৎতপর রয়েছে বলে তিনি জানান।