যশোরে চোরাই ট্রাকও ফেনসিডিলসহ দু’জন আটক

নিউজটি শেয়ার লাইক দিন

নিজস্ব প্রতিনিধি:যশোরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা পৃথক পৃথক অভিযানে চোরা ট্রাকসহ শহিদুজ্জামান কবির (৪২) নামে একজনকে আটক করেছে। আটক শহিদুজ্জামান শার্শা থানার নাভারণ কাজির বেড় এলাকার আব্দুল কাদের ভূইয়ার ছেলে। রোববার রাত ১০টার দিকে শাশার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। গোয়েন্দা পুলিশের অপার এক অভিযানে ৯৫ বোতল ফেনসিডিলসহ কুদ্দুস আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে । রোববার রাত সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার বারপোতা মহিষাডাঙ্গি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক কুদ্দুস ওই এলাকার আব্দুস সামাদের ছেলে। সোমবার দুপুরে যশোর পুলিশ সুপারের পক্ষ থেকে এক প্রেসরিলিজের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুর রহমান জানান, মনিরামপুর থানায় একটি ট্রাক চুরির মামলায় শহিদুজ্জামানকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ট্রাক চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অপার এক অভিযানে গোয়েন্দা পুলিশের সদস্যরা শার্শার বারপোতা গ্রাম থেকে ৯৫ বোতল ফেনসিডিলসহ কুদ্দুসকে আটক করা হয়েছে। আটক কুদ্দুস দীর্ঘ দিন ধরে পুলিশের চোঁখ ফাকি দিয়ে এ অবৈধ্য মাদক ব্যবসা করে আসছিল। আটককৃতদের দুপুরে আদালতে হস্তন্তর করা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *