বেনাপোলে পাসপোর্ট যাত্রীর করোনা ভাইরাস শনাক্ত নিয়ে হৈচৈ!

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধ:বেনাপোল রেলস্টেশনে জহিরুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তির দেহে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে বলে হৈচৈ পড়ছে। জহিরুল ইসলাম কুমিল্লা জেলার শিবনগর মেঘনা এলাকার জয়নাল আবেদিনের ছেলে। সে নিয়মিত ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের যাতায়াত করেন বলে জানান দায়িত্বরত স্বাস্থ্য কর্মীরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভারত থেকে ছেড়ে আসা ‘বন্ধন এক্সপ্রেসের’ ওই যাত্রীর দেহে পরীক্ষা করে দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা। এসময়ে তার দেহে জ্বর পাওয়া যায়। এ নিয়ে মুহুতের মধ্যে বেনাপোল এলাকায় আত্নক ছড়িয়ে পড়ে।তবে দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা তাকে অধিকতর পরীক্ষা-নিরীক্ষা কথা বলে ছেড়ে দেন। বিষয়টি নিয়ে বেনাপোল এলাকায় চাঞ্চল্যকর তৈরি হয়েছে।

স্টেশনে থাকা স্বাস্থ্যকর্মী আব্দল মুজিত জানায়, আমরা প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তার দেহে জ্বর-কাশি পেয়েছি। সে নিয়মিত বিভিন্ন দেশে যাতায়াত করে থাকে।তবে আমরা এখনো নিশ্চিত নয় যে, সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিষয়টি মাথায় রেখে আমরা তাকে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার কথা বলেছি বলে তিনি জানান।

বিষয়টি নিয়ে বেনাপোল রেলস্টেশনের মাস্টার সাইদুর রহমান জানান, স্বাস্থ্য কর্মীরা পরীক্ষা-নিরীক্ষা করে তার দেহে জ্বর পেয়েছে। তবে সে করোনা ভাইরাসে আক্রান্ত কি না তা এখনো নিশ্চিত নয়। তবে সে নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াত করে থাকেন। বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ মোহসিন  উদ্দিন জানান, ভারত ফেরত জহির ইসলামের দেহে এখনো পর্যন্ত ভাইরাস আক্রান্ত হয়েছে এমন কোন  তথ্য পাওয়া যায়নি।  গত 14 তারিখের পরে চীন সফর করায়  ভারতীয় স্বাস্থ্যকর্মীরা  করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহ করেন। এবং তাকে বাংলাদেশ ফেরত পাঠান। তবে বাংলাদেশে আসার পরে বাংলাদেশ স্বাস্থ্যকর্মীরা তার দেহে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে কোন ভাইরাস আক্রান্তের লক্ষণ পাননি  বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *