আজ বিশ্বকাপের ফাইনাল-জয়ের স্বপ্নে বাংলাদেশ

নিউজটি শেয়ার লাইক দিন

অনলাইন ডেস্ক: যুব বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো স্বপ্নের ফাইনাল খেলতে নামছে টাইগার যুবারা। শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। আজ দেশবাসীর দৃষ্টিজুড়ে থাকবেন অনূর্ধ্ব-১৯ দলের ১১ ক্রিকেটার।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক বলেন, ‘আমরা এই ফাইনালকে (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) স্বাভাবিক ম্যাচ হিসেবে নিচ্ছি। ফাইনাল ম্যাচ খেলার জন্য ছেলেরা সত্যি অধীর হয়ে আছে। ঘরে ট্রফি নেওয়ার জন্য এটা আমাদের জন্য খুবই ভাল সুযোগ।’
ফাইনালে ভারতকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী আকবর আরও বলেন, ‘আমরা পুরনো ম্যাচগুলো বিশ্লেষণ করছি এবং তা থেকে শেখার চেষ্টা করছি। আশা করি আমরা ভারতকে হারাবো।’

উল্লেখ্য, এই পচেস্ট্রুমেই কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। এবার ভারতকে হারাতে পারলেই দেশের ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি করতে পারবে আকবর আলীরা।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *