নিজস্ব প্রতিবেদক:বেনাপোল কাস্টম হাউসের ভোল্ট ভেঙে ১৯ কেজি সোনা চুরির ঘটনায় কাস্টমসের ৫ টেন্ডেলকে (দৈনিক ভি্ত্তিতে কাজ করা) আটক করে জিজ্ঞাসাবদ করেছে সিআইডি পুলিশ। মঙ্গলবার সকালে তাদের আটক করা যশোর সিআইডি অফিসে নিয়ে জিজ্ঞাসাবদ করা হয়। পরে তাদেরকে ছেড়েও দেওয়া হয়। এর আগে আজিবর নামে এক এনজিও কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত এনজিও কর্মীরা হচ্ছেন, টিপু সুলতান (২৮), লাল্টু মিয়া (৪০), আসাদ (৩৫) ও সুলতান মোড়ল (৫৫)। এরা প্রত্যেকেই কাস্টমস এর বিভিন্ন দফতরে এনজিও বা টেন্ডেল (অস্থায়ী) কর্মী হিসেবে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। তাদের সিআইডি দফতরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লুট হওয়া সোনার বিষয়ে।
কাস্টমস সূত্র জানায়, গত ৮ নভেম্বর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী, সরকারী ছুটি এবং ঘূর্ণিঝড় বুলবুল চলাকালে বেনাপোল কাস্টম হাউসের মূল্যবান শুল্ক গুদামের নিরাপদ ভোল্ট ভেঙে ১৭ কেজি সোনা চুরি করে নিয়ে যায় দুর্বৃওরা। কিন্তু দীর্ঘদিনেও লুট হওয়া সোনা উদ্ধারে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় গোটা কাস্টমস বিভাগে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এর আগে কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা (চ:দা) মো: এমদাদুল হক বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় গত ১১ নভেম্বর একটি মামলা দায়ের করেন। সর্বশেষ কাস্টমস, পুলিশ, ডিবি, পিবিআই ও র্যাবের অনুসন্ধান অনুযায়ী শুল্ক গুদাম থেকে ১৭ কেজি সোনা, ১৯ হাজার ২৩০ ভারতীয় রুপী এবং ৩৭ হাজার বাংলাদেশি টাকা লুট হয়।
চুরির ঘটনা জানার পরপরই কমিশনার ভোল্টের গোডাউনের দায়িত্বে থাকা সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিবুল সর্দারকে দায়িত্ব অবহেলার জন্য সাময়িক বরখাস্ত করা হয়। পুলিশ, পিবিআই, গোয়েন্দা, ডিবি, সিআইডি, এনএসআইসহ সকল সংস্থাকে তাৎক্ষণিক সম্পৃক্ত করা হয়। শেষ পর্যন্ত সিআইডিকে দায়িত্ব দেয়া হয় সোনা উদ্ধারে।
এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, চুরি যাওয়া স্বর্ণের বেশির ভাগই ২০১৭ ও ২০১৮ সালে শুল্ক গুদামে জমা হয়। ওই সময়ে ৭ জন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মূল্যবান গোডাউনের দায়িত্বে ছিলেন।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার শহীদুল ইসলাম জানান, কাস্টমসের সোনা চুরির ঘটনায় সিআইডিতে তদন্ত রয়েছে। তাদের কাজের সার্থে মঙ্গলবার সকালে চার টেন্ডেলকে অফিসে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। তবে তাদের কাছ থেকে কোন ক্লু পেয়েছে কি না তা তদান্ত কর্মকর্তারা জানেন বলে জানানা।
যশোর জেলা পুলিশের সিআইডির ওসি জাকির হোসেন জানান, কাস্টমসে লুট হওয়া সোনার বিষয়ে জানার জন্য এ পর্যন্ত ৫ জনকে অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে তাদেরকে নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোন তথ্য উদ্ধার করা সম্ভাব হয়নি।