নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা

নিউজটি শেয়ার লাইক দিন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নেশার টাকা না পেয়ে সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে তার একমাত্র ছেলে রাসেল রানা (২২) কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার ভোরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে নেশাগ্রস্থ ছেলে রাসেল (২২) মঙ্গলবার ভোরে বাবার রুমে গিয়ে টাকার জন্যে উচ্চস্বরে চেঁচামেচি করতে থাকে। এ সময় বাবা শরিফুল ইসলাম বাধা দিলে রাসেল উত্তেজিত হয়ে কোদাল দিয়ে তার বাবাকে কুপিয়ে জখম করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সাইফুল ইসলামের স্ত্রী জানান, একমাত্র ছেলে রাসেলের দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিল। ফলে কথায় কথায় সে নেশার টাকার জন্য রেগে গিয়ে মারধর করতো যে কাউকে। ভোর রাতে সে নেশার টাকার জন্য চিৎকার-চেঁচামেচি শুরু করে। এতে তার বাবা বাধা দিলে এমন ঘটনা ঘটে। কেনোই বা এমন ঘটনা ঘটালো তা তিনি বুঝে উঠতে পারেননি।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল ইসলাম জানান, অভিযুক্ত রাসেল পলাতক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে পরবর্তীতে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *