শার্শায় বিএসএফের নির্যাতনে রাখাল নিহত

নিউজটি শেয়ার লাইক দিন

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা অগ্রভুলোট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসফের নির্যাতনে হানেফ আলী ওরফে খোকা (৩৫) নামে এক গরুর রাখাল নিহত হয়েছে। বুধবার(২২শে জানুয়ারী)দুপুরে ভারতের বন্যাবাড়ীয়া ক্যাম্পের বি এস এফ সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করে। নিহত হানেফ আলী শার্শার অগ্রভুলোট গ্রামের শাজাহান আলীর ছেলে। হানেফ আলীর মেজ চাচা শহিদুল ইসলাম তার নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

স্বজনরা জানায়, হানেফ আলী মঙ্গলবার রাতে সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে গিয়ে বন্যা বাড়ীয়া ক্যাম্পের বি এসএফের হাতে আটক হয়। বিএসএফের নির্মম নির্যাতনে হানেফ আলী ঘটনাস্থলে মারা যায়।পরে তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।হানেফ আলীর মৃতদেহ ভারতের গাইঘাটা থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে তার পারিবারিক তরফ থেকে জানানো হয়। নিহত হানেফ আলীর স্বজনরা তার লাশ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন।

অগ্রভুলোট বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মুফাজ্জেল হোসেন জানান,গরুর রাখাল ভারতে যাওয়া সম্পূর্ণ নির্ষেধ রয়েছে। তার পরেও চুরি করে কেউ কেউ ভারতে গরু আনতে যায়। দুপুরে নিহতের ঘটনা শোনার পরে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়েছে।তারা বলেছে নিহত ব্যক্তি বাংলাদেশী হলে তার লাশ ফিরিয়ে দেওয়া হবে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *