মাটিতে পুঁতে রাখা কলেজ ছাত্রের লাশ উদ্ধার

নিউজটি শেয়ার লাইক দিন

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মাটিতে পুঁতে রাখা এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কলেজছাত্রের নাম রাসুল আহমেদ জিম (২২)। তিনি খুলনা খান জাহান আলী থানার ফুলবাড়ি গেট এলাকার শেখ হেমায়েত হোসেনের ছেলে। রাসুল আহমেদ জিম সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র।

বৃহস্পতিবার বিকালে শহরের চালতে তলা এলাকা থেকে এই লাশ উদ্ধার হয়। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তি সাতক্ষীরা শহরের মুনজিতপুর (টাউন ক্লাবের পিছনে) এলাকার আব্দুর রউফ হাসানের ছেলে জাহিদ হাসান হিমু (২৩)।

পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেদায়েত হোসেন জানান, বুধবার রাতে সাতক্ষীরা সদর থানায় জিমের বাবা হেমায়েত হোসেন তার ছেলেকে অপহরণ করেছে মর্মে একটি মামলা দায়ের করেন। মামলায় জাহিদ হাসান হিমুসহ
কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়। বৃহস্পতিবার হিমুকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে পুলিশকে জানায় রাসুলকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর চালতেতলা এলাকার লিটনের বাড়ির সামনে মাটিতে পুতে রাখা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Comments (0)

Your email address will not be published. Required fields are marked *