জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চৌগাছায় মিছিল ও সমাবেশ

নিউজটি শেয়ার লাইক দিন

চৌগাছা (যশোর) প্রতিনিধি:যশোরের চৌগাছায় জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেল ৪টায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে চৌগাছা প্রেসক্লাব চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চৌগাছা-ঝিকরগাছা আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির নুরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন, সূরা সদস্য হাফেজ আমিন উদ্দীন খান, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ ও রহিদুল ইসলাম খান, পৌর জামায়াতের আমির আব্দুল খালেক, এনসিপির কেন্দ্রীয় শ্রমিক শক্তি সংগঠন হাসানুর রহমান এবং উপজেলা শিবিরের সভাপতি হাফেজ মোহাম্মদ আবু সাঈদ।
এ ছাড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রেসক্লাব চত্বর থেকে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *