যশোরে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিউজটি শেয়ার লাইক দিন

 তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় ১৩টি স্বর্ণের বারসহ সাহাব উদ্দীন সরদার (৪৪) নামে এক স্বর্ণ পাচারকারী আটক হয়েছে।

শুক্রবার (২৬ই জুন ) ভোর সাড়ে ৪টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা। এসব স্বর্ণের ওজন ১ কেজি ১৫৮ গ্রাম। স্বর্ণের বারগুলো ছাড়াও তার কাছ থেকে চোরাচালানে ব্যবহৃত ১টি মোটরসাইকেল এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণ ও মোটরসাইকেলের সিজার মূল্য ২ কোটি ২২ লক্ষ ৫৩ হাজার টাকা বলে জানিয়েছেবর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটক সাহাব উদ্দিন সরদার বেনাপোল বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন স্বর্ণ পাচারকারী স্বর্ণ নিয়ে যশোর থেকে বেনাপোলের দিকে যাবে। এমন খবরের ভিত্তিতে বেনাপোল বিওপির একটি টহলদল গদখালী বাজারের আজ ভোরে অবস্থান নেয়। ভোর চারটার দিকে মোটরসাইকেল আরোহী সাহাব উদ্দীন সরদার গদখালি আসলে তাকে থামিয়ে তল্লাশি করে তার কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে তাকে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *