define('WP_TOOLKIT_API_TOKEN', 'eyJ0eXAiOiJKV1QiLCJhbGciOiJSUzUxMiJ9.eyJpc3MiOiI0NTBmNmY3OC02ZjIwLTQxNjMtYWMwMy00ZTdkMWU1MjhjZmIiLCJuYmYiOjE3ODAyNjQ2MzEuNDI1MDk5LCJleHAiOjE3ODAzNTEwMzEuNDI1MDk5LCJqdGkiOiJmYWZhNzFkMS04ODdkLTQ4NzctODczMS1jNDc5YzdmOTIxMDQiLCJpbnN0YWxsYXRpb25JZCI6MjAyLCJhcGlVcmwiOiJodHRwczovL2xvY2FsaG9zdDoyMDgzL2FwaS93cHRrL3dwdC9pbmRleC5waHAiLCJ1c2VyR3VpZCI6IjAyYjUzZGFkLTE3MWUtNGRhZS04OTNhLWI0NjA2ZWZlOTBhYyJ9.MCq3hr_MCJYnQDb0RVm1hLcvZs3ZsgHvnJXkj31LJW4WNoHD3rqB1hbMkwEo1m49vuXQke-Rd2Qg9HSBzs9pDqvJvGehoC3hrJUBHujJ5VcHw3-rvJbWXi7982z2hCp0yOZIsZaf0pn-EpCVICTKmQEwvfsXvrjVgN0ymxbAJcS1wMLzGQsb2Fq6tSnSodKFbZgFHoxCX2X5ZbHqoh4YFq6NaJlZTPmWmG78RRTKG2tzJxCe73F5qQqbjA8i4ho2et2Gh2-Q9hGzw4nNgsgFxExdBNi0OlJ6SQNl4UEw37d3_7YWNAzHNIijjPTw57H-1jq7jGTwYGtiZpL889AtY9Ml6FjJv7D0s3fvsosbO47Jxs--QcZT2m27qaCspAWTMZuOiC740fKdo9yfPvEa5cLb2nxdDdxL4FDunDtA1nOeamxW3FFW78VCy4dp-_4l-tLMK9wsafBuCQ5XDkua3KhL3ZtFRti3LyhVIfMUilkkcwenXiYW-mUV5Pgo1d80pP2-AJZfvfsPw4U__PvIXywNJqsy9QYDy5Ht9P4n394o7SHY7qQyXYFRKpGM09GLdh94XtfRTEVlxgOGBl6Yml4TRh-HUztnooSWBE_kLP_FCAgis7IWpByVg1tCYvDfqPaANx2uryhUF4XLr9v9a3kk0F7xxnoTcgOanACmRzg'); সীমান্ত পরিদর্শনে গিয়ে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহর হামলার শিকার - novanews24 novanews24 https://www.novanews24.com/

সীমান্ত পরিদর্শনে গিয়ে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহর হামলার শিকার

নিউজটি শেয়ার লাইক দিন

তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্ত পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ী বহরে হামলার শিকার হয়েছেন।

বুধবার (৩ই জুন) দুপুর ১টার দিকে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে ফেরার পথে বেনাপোল বাজারে এ হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এনসিপির সহযোগী সংগঠন ছাত্র শক্তির চার সহযোগী আহত হয়েছেন।

 

আহতদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তির যশোরের আহবায়ক খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসকিন আহমেদ তাজিম এবং জাতীয় যুব শক্তির যশোর জেলা যুগ্ম সদস্য সচিব রুপম আহসান অর্ণব, সিনিয়র যুগ্ন আহবায় চৌধুরী সাদমান তাসিন।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশক্তির যশোরের আহবায়ক খান মিফতাহুল মোস্তাফিজ অমিত।

ছাত্রশক্তির যশোরের আহবায়ক খান মিফতাহুল মোস্তাফিজ অমিত জানান, তারা যখন বেনাপোল বাজার থেকে রঘুনাথপুর সীমান্তের দিকে যাচ্ছিল। তখনই ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। একপর্যায়ে সেখান ফিরে আসার সময় বেনাপোল বাজারে মহাসড়কে মোড়ে উঠার সাথে সাথে ইট পাটকেল দিয়ে নাসির উদন পাটোয়ারীর গাড়িতে হামলা করে। হামলায় নাসির উদ্দিন গাড়ির গ্লাস ভেঙে যায়। এরপর জনশক্তির নেতাকর্মীদের গাড়িতে দেশি অস্ত্র দিয়ে হামলা করে। হামলায় চারজন আহত হয়েছে। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানান তিনি। তবে হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ দলের অন্যান্য নেতারা নিরাপদে রয়েছেন বলে তিনি জানান।

 

বিষয়টি নিয়ে বেনাপোল থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এনসিপি নেতাকর্মীদের উপরে হামলার ঘটনার কোন তথ্য আমাদের কাছে নেই। এনসিপির নেতাকর্মীদের দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বললেন, কেন অভিযোগ করছে সেটা তারাই ভালো জানেন। এ বিষয়ে আমরা কিছুই বলতে পারব না।

উল্লেখ্য সম্প্রতি সময়ে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী-পুরুষদের পুরুষব্যাকে তৎপর রয়েছে। এমন খবর সংবাদ মাধ্যমে ফলোও করে ছাপা হয়। তিনি নিজ চোখে বিষয়টি দেখার জন্য বুধবার সকালে ঢাকা থেকে যশোর আসেন। পরে যশোর থেকে বেনাপোল হয়ে সাদীপুর ও রঘুনাথপুর সীমান্তে যান। সেখান থেকে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *