স্টাফ রিপোর্টার: যশোরের শার্শায় কাভার্ড ভ্যান ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী শাহীনুর রহমান (৩৫) ও তোজাম্মেল হোসেনের (৪২ মৃত্যু হয়েছে।
এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সকাল পৌনে ৭ টার দিকে শার্শা উপজেলার খাজুরা গ্রামস্থ কেবি ইটভাটার সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল পৌনে ৭ টার দিকে শার্শার খাজুরা গ্রামের কেবি ইটভাটার সামনে নাভারন হতে সাতক্ষীরা গামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান (রেজি নং- ঢাকা,মেট্রো-ট-২০-৭৪৪২এর নাম্বারের গাড়িটি উলশি নামক স্থানে একটি প্লাটিনা মোটরসাইকেল (রেজি নং- সাতক্ষীরা হ-১৩-৮১৬৬) সামনে থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহীনুর রহমানের মৃত্যু হয়।এ সময়ে মোটরসাইকেলের পিছনে থাকা তোজাম্মেল হোসেন দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সাথে সাথে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তোজাম্মেলের মৃত্যু হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় শার্শা থানায় দুটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।